সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

গোহালা নদীর আড়াই কিলোমিটার ইজারা দিলো মসজিদ কমিটি,জীবিকা নিয়ে শঙ্কায় জেলেরা

Reporter Name / ৯৩ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইতিহাস-ঐতিহ্যে ঘেরা গোহালা নদীর আড়াই কিলোমিটার অংশ মাছ চাষের জন্য ইজারা দিয়েছে উধুনিয়া বাজার জামে মসজিদ কমিটি। এতে স্থানীয় শতাধিক জেলে পরিবার জীবিকা নিয়ে শঙ্কায় পড়েছেন।বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার উধুনিয়া বাজার এলাকায় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই ইজারা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে মসজিদ কমিটির পক্ষ থেকে মাইকিং করে দরপত্র আহ্বান করা হয়।স্থানীয় সূত্র জানায়, দরপত্রে ৩৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ ৬২ হাজার টাকা পর্যন্ত ডাক ওঠে। শেষ পর্যন্ত উধুনিয়া গ্রামের ইউসুফ আলী মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে নদীর প্রায় আড়াই কিলোমিটার অংশ এক বছরের জন্য ইজারা নেন। শর্ত অনুযায়ী এখন থেকে জেলেদের মাছ ধরতে হলে ইজারাদারের কাছে টাকা দিতে হবে।ইজারা পাওয়া ইউসুফ আলী মোল্লা বলেন,“সবার উপস্থিতিতেই দরপত্র হয়েছে। এক লাখ ৬২ হাজার টাকায় আমি নদীর অংশ ইজারা নিয়েছি। এখানে গোপন বা মিথ্যা কিছু নেই।”জেলে আব্দুল মান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন,“৪০ বছর ধরে নদীতে মাছ ধরে সংসার চালাচ্ছি। কখনো কেউ বাধা দেয়নি। কিন্তু এখন মাছ ধরতে গেলে ইজারাদারকে অন্তত ১০-১৫ হাজার টাকা দিতে হবে। না হলে নদীতে নামতে দেবেন না।”আরেক জেলে ইসমাইল হোসেন বলেন,“১৫ বছর ধরে গোহালা নদীতে মাছ ধরছি। এ নদী কখনো ইজারা হয়নি। এখন হঠাৎ করে নদী ইজারা দিয়ে দিলো! আমাদের সংসার এখন কীভাবে চলবে?”উধুনিয়া বাজারের মুদি ব্যবসায়ী সোহেল রানা বলেন,“মসজিদ কমিটি মাইকিংয়ের মাধ্যমে ইজারার ঘোষণা দিয়েছিল। পরে বাজারে সবার উপস্থিতিতে সর্বোচ্চ দরদাতার কাছে নদী ইজারা দেওয়া হয়।”এ বিষয়ে উধুনিয়া বাজার জামে মসজিদ কমিটির সহ-সভাপতি আব্দুল হামিদ বলেন,“পুরো নদী নয়, শুধু আড়াই কিলোমিটার অংশ ইজারা দেওয়া হয়েছে। তবে ইজারা পাওয়া ব্যক্তিকে কিছু টাকা দিলে জেলেরা মাছ ধরতে পারবেন।”এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান বলেন,“নদী ইজারা দেওয়ার সুযোগ নেই। বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন,“সরকারি জলমহাল নিয়ম অনুযায়ী ইজারা দেওয়া হয়। তবে নদী ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো ব্যক্তি বা মসজিদ কমিটি নদী ইজারা দিয়ে থাকে, তাহলে অবশ্যই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

গোহালা নদী সম্পর্কে

গোহালা নদী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় অবস্থিত একটি স্থানীয় নদী। এর দৈর্ঘ্য প্রায় ২৮ কিলোমিটার ও প্রস্থ ৯৩ মিটার। দেখতে অনেকটা সাপের মতো আঁকাবাঁকা এই নদী স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের সঙ্গে জড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর