শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

কাপ্তাই লেকের পানিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

Reporter Name / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদের পানিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দিনের শুরুতে সারাদেশের মতো লংগদু উপজেলা তিনটি পূজা  মণ্ডপে অনুষ্ঠিত হয় বিহিত পূজা। এরপর দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। স্থানীয় সুবিধা ও আয়োজন অনুযায়ী শোভাযাত্রার মাধ্যমে দেবী দুর্গার প্রতিমা কাপ্তাই হ্রদের পানিতে বিসর্জন দেওয়া হয়।

হিন্দু শাস্ত্রীয় মতে, বিজয়া দশমীতে দেবী দুর্গা দোলায় চড়ে কৈলাসে ফিরে যান। এ দিনকে তাই দেবীর বিদায়ের দিন হিসেবে পালন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের অন্তরে থাকা কাম, ক্রোধ, লালসা ও হিংসা প্রভৃতি অসুরিক প্রবৃত্তির বিসর্জন। এসব প্রবৃত্তি ত্যাগ করে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা এবং শান্তিময় পৃথিবী গড়ে তোলাই এ উৎসবের বার্তা।

মা’দেবী বিদায়ের আগে মণ্ডপ গুলোতে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা। পান ও মিষ্টি দিয়ে আনন্দঘন এই আয়োজন শেষে শেষবারের মতো দেবীর আরাধনায় অংশ নেন তারা। নারীরা দেবীর চরণ থেকে সিঁদুর নিয়ে স্বামীর মঙ্গল কামনায় নিজেদের সিঁথি রাঙিয়ে নেন এবং দেবীকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকেও সিঁদুর পরিয়ে দেন।

এবছর দুর্গা উৎসবকে ঘিরে  উপজেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো, সাম্প্রতিক খাগড়াছড়ির ঘটনার পূজা মণ্ডপগুলোতে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পরিদর্শন সহ নিশ্ছিদ্র নিরাপত্তায় মোতায়েন করা হয় আনসার-ভিডিপি এবং পুলিশ বাহিনী। সেই সাথে সার্বক্ষনিক টহল জোরদার করেন সেনাবাহিনীর তেজস্বী বীর, লংগদু জোন ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর