সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রায়গঞ্জে ভিডব্লিউবি কর্মসূচিতে পচা চাল বিতরণের অভিযোগ

Reporter Name / ১১৩ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিশিয়ারি) কর্মসূচির চাল বিতরণকে কেন্দ্র করে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ চাল দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, বিতরণকৃত চালের মধ্যে পচন, পোকা ও দুর্গন্ধ পাওয়া গেছে, যা খাওয়ার অনুপযোগী।

 

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের ২০২ জন নারী উপকারভোগীকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। কিন্তু সোমবার বিতরণের সময় অনেক উপকারভোগী নিম্নমানের চাল পাওয়ার অভিযোগ করেন।

 

ধামাইনগর ইউপি সচিব রোজিন পলাশ অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, “এবারের চালগুলো ভালো নয়। খাদ্যগুদাম থেকে যে চাল দেওয়া হয়, আমরা সেটিই বিতরণ করি। বিষয়টি ইউএনও স্যারকে জানানো হবে।”

 

উপজেলা সমবায় অফিসার ও ট্যাগ অফিসার দেলোয়ার হোসেন বলেন, “আমি শুধু উদ্বোধন করেছি। বস্তা খুলে চাল দেখা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

 

চান্দাইকোনা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, তিনি নতুন যোগ দিয়েছেন। বিতরণ করা চালগুলো তাঁর যোগদানের আগেই গুদামজাত করা হয়েছিল।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর