বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
লালপুরে অবৈধভাবে আঁখ মারাই এর জন্য ৫০ হাজার টাকা জরিমানা রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি, বেশি অর্থ দিয়েও মিলছেনা গ্যাস কুষ্টিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার  কুষ্টিয়ায় সাংবাদিক সবুজের পিতার ইন্তেকাল  সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দীঘিনালায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক মনোয়ারা আক্তার খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে রাইস ট্রান্সপ্ল্যান্টারের দ্বারা ধানের চারা রোপণ  খেজুরের রসে জীবিকা নির্বাহ করছেন গাছি আব্দুল মান্নান  কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাবসায়ীকে জরিমানা

নাভারনে যশোর-বেনাপোল মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইওয়ে পুলিশের অভিযান

Reporter Name / ১০৫ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

 

বেনাপোল প্রতিনিধিঃ

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা-নাভারন অংশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ি।

 

 

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

 

পুলিশ জানায়, মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো যানজট ও দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক দোকানদার ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিল এবং নাভারন বাজার এলাকায় রাস্তার পাশে থ্রি-হুইলার, ভ্যান ও অটোরিকশা দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখায় চলাচলে বিঘ্ন ঘটছিল। এসব বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

ওসি রোকনুজ্জামান বলেন, “যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। মহাসড়ককে দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।”

 

 

অভিযানে আরও উপস্থিত ছিলেন এএসআই ওবায়দুর, এএসআই ইউসুফ, কনস্টেবল সরোয়ার, তানভীর, হাসিদুল, সাব্বিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর