শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

৩২ বছর পর ভাইয়ের কবর সরানো হলো কমলনগরে

প্রতিবেদকের নাম / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি,

সামান্য ভিটেমাটির লোভে রক্তের সম্পর্ক ও মানবিকতার চরম অবক্ষয়ের সাক্ষী হলো লক্ষ্মীপুরের কমলনগর। পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে মৃত্যুর দীর্ঘ ৩২ বছর পর বড় ভাই ফয়েজ আহমেদের কবর স্থানান্তর করতে বাধ্য হয়েছেন তার স্বজনেরা। উপজেলার হাজির হাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাজির সদ্দার বাড়ির এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকা জুড়ে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম নজির সদ্দারের ৫৮ শতক জমির সিংহভাগই দুই ছেলে আক্তার হোসেন ও দেলোয়ার হোসেন কৌশলে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেন। অবশিষ্ট জমি থেকে কবরস্থান ও রাস্তার জায়গা বাদ দেওয়ার পর ৮ ভাই-বোনের মধ্যে বণ্টনের জন্য বাকি থাকে মাত্র ১ শতক জমি যা হিসেব অনুযায়ী প্রতিজনের ভাগে পড়ে মাত্র ‘৫ তিল’।

পরিবারের বড় ছেলে ফয়েজ আহমেদ প্রায় তিন দশক আগে মারা যান। জীবদ্দশায় ভিটেবাড়ির জন্য তিনি নিজের সবটুকু উজাড় করে দিলেও, সম্প্রতি ওই ১ শতক জমির অংশ দাবি করে ছোট ভাইরা বড় ভাইয়ের ৩২ বছরের পুরনো কবরটি সেখানে রাখতে চরম আপত্তি জানান। ছোট ভাইদের এই অমানবিক আচরণ ও জায়গার দাবির মুখে ক্ষোভে ও কষ্টে ফয়েজ আহমেদের ওয়ারিশরা কবরটি সেখান থেকে তুলে নিতে বাধ্য হন। পরে তা পার্শ্ববর্তী মার্টিন ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় পুনরায় দাফন করা হয়।

 

​এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, বিষয়ে আমাকে আগে কেউ কিছু জানায়নি। আমি দ্রুতই খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় বিষয়টি দেখছি।

 

বংশের বড় ভাইয়ের স্মৃতি বিজড়িত কবর উচ্ছেদের এ ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। রক্তসম্পর্কের ভাইদের এমন নির্মম লোভ ও মৃত মানুষের প্রতি অনাদরের ঘটনায় পুরো উপজেলায় চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
11 August 2026

৩২ বছর পর ভাইয়ের কবর সরানো হলো কমলনগরে

www.dainikkagoj.com
11 August 2026

৩২ বছর পর ভাইয়ের কবর সরানো হলো কমলনগরে

www.dainikkagoj.com