শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

বাংলা বাজার দাখিল মাদ্রাসার আন্ত: ক্লাস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৭ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

 

লালমোহন ভোলা প্রতিনিধি:

প্রতি বছরের ন্যায় ভোলার লালমোহনের এতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার আন্ত: ক্লাস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত আন্ত:ক্লাস ফুটবল প্রতিযোগিতায় সর্বশেষ দশম শ্রেণি ও অষ্টম শ্রেণি ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। সোমবার ফাইনাল খেলায় দশম শ্রেণি এক গোল প্রদান করলেও অষ্টম শ্রেণি কোন গোল প্রদান করতে পারেনি। ফলে দশম শ্রেণি এক গোলের ব্যবধানে জয়লাভ করে এবং অষ্টম শ্রেণি রানার্সআপ হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা মো. জাহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মো, মতিউল ইসলাম, সহ-সুপার মাওলানা মো. ছালেহ উদ্দিন, শিক্ষক মাওলানা এরশাদ উল্যাহ, মাহবুবুর রহমান, মাওলানা হেলাল উদ্দিন, আল এমরান, মো. হেলাল উদ্দিন, আবু তাহের, ফরিদা ইয়াসমিন, আনোয়ার হোসেন, রিয়াদ উদ্দিনসহ বিভিন্ন অভিভাবক, দর্শকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর