বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

কমলনগরে এসডিএফের অর্থ বিতরণে নয়-ছয়ের অভিযোগ

Reporter Name / ১৮৩ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এসডিএফের অর্থ বিতরণে নয়ছয় করার অভিযোগ উঠেছে।  এতে প্রতারিত হচ্ছে উপকূলের শত শত গরীব অসহায় মানুষ। সাম্প্রতিক অর্থ বিতরণে  এমন  অনিয়মকান্ড  ঘটেছে।

 

ভুক্তভোগীরা জানান,  উপজেলার চরফলকন ভোটঅফিস রসূলপুর গ্রামে  সোশ্যাল  ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)এর সদস্যের মাধ্যমে ঋণ পাওয়ার আবেদন করেন অসহায়  হতদরিদ্র মানুষ।  অফিসের নির্ধারিত ফি ও কাগজপত্রাদি জমা দিয়ে টাকা দেওয়ার অর্থ বিতরণ অনিয়মকান্ডে পুরো এলাকায় তোলপাড়।  কাগজপত্র ঠিকঠাক করতে নানা শ্রম ও অর্থ ব্যয় হয়েছে বলে তাদির দাবি।  কাগজপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও টাকা না পাওয়া সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতে স্থানীয় সাংবাদিকদের দ্বারস্থ হন।  ওই সমিতির   মোট সদস্য দুইশত বেশি। এর মধ্যে ১২১ জন সদদ্যের প্রত্যেকে নগদ সাড়ে ১৩ হাজার টাকা করে দেওয়ার কথা। অদ্য পর্যন্ত টাকা না  পেয়ে প্রতারিত হয়েছেন ফয়জন  নেছা,  ফারুল  বেগম, বিবি কুলছুম, জোছনা  বেগম, মারজাহান  বেগম ও লিমা আক্তারসহ আরো অনেকে। ভুক্তভোগীরা আরো বলেন, সদস্যের মধ্যে কিছু দালাল প্রকৃতি লোক দিয়ে সকল ধরণের অনিয়মের কাজ করেন অফিসাররা। যেন তাদের বদনাম না হয়। প্রকৃতপক্ষের অনিয়মের টাকা অফিসের  কর্মকর্তারা লুটেপুটে খাচ্ছেন। বঞ্চিত হচ্ছেন আমাদের মতো গরীব মানুষ। দায়িত্বশীলদের জিজ্ঞাসা করলে  টাকা দেওয়ার নামে তালবাহানা করে আসছে।

 

এবিষয়ে এসডিএফের রসূলপুর গ্রাম সমিতির দায়িত্বে থাকা কর্মকর্তা মো. সাকায়েত বলেন,  সদস্যরা টাকা পাওয়া না পাওয় এটা আমাদের বিষয়।  এখনও যারা টাকা পায়নাই তাদের বিষয়টি আন্তরিকভাবে দেখবো দাম্ভিকতার সহিত কথা বলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর