রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

রামগতি ও কমলনগরের হাটবাজারের দোকানে স্বর্ণের সাথে দস্তা মিশ্রিত অলংকার বানিয়ে বিক্রি অভিযোগ : প্রতারিত হচ্ছেন ভোক্তা সাধার

Reporter Name / ২৩৮ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

 

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি কমলনগর (লক্ষীপুর)প্রতিনিধি

লক্ষীপুরের রামগতি ও কমলনগরের হাটবাজারের দোকানে স্বর্ণের সাথে দস্তা মিশ্রিত অলংকার বানিয়ে বিক্রি অভিযোগ : প্রতারিত হচ্ছেন ভোক্তা সাধারণ।

 

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, স্বর্ণের নাম করে কিংবা দামে দস্তার মতো নিম্নমানের ধাতু বিক্রি করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত।

 

বর্তমানে বাজারে স্বর্ণের নামে নিম্নমানের ধাতু, বিশেষ করে দস্তা বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম প্রলেপ ও চকচকে রঙ ব্যবহার করে সাধারণ ভোক্তাকে বিভ্রান্ত করছেন। অভিযোগ আছে, দোকানিরা বিক্রির সময় অলংকারের সাথে দেওয়া তাদের ভাষায় ‘খাইট’ সহ ওজন দিয়ে স্বর্নের দামে বিক্রি করা হলেও একই অলংকার কিনতে তারা ওই ‘খাইট’ বা মিশ্রিত দস্তা বাদ রেখে কিনছেন। এতে একদিকে মানুষ তাদের কষ্টার্জিত অর্থ হারাচ্ছেন, অন্যদিকে বাজারে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা।

 

এদিকে রামগতি ও কমলনগরে একইভাবে স্বর্নের ব্যবসার আড়ালে একশ্রেণির অসাধু লোক চড়া সুদের রমরমা ব্যবসা করতে দেখা যায়। সুদের ব্যবসাকে ঘিরে গড়েছে ছোট বড় একাধিক সিন্ডিকেট। রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত দলীয় প্রভাবে ওইসব সিন্ডিকেটের কার্যক্রম ওপেন সিক্রেট চলতে থাকলেও রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।

 

বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণ কেনার আগে অবশ্যই স্বীকৃত দোকান ও মান নির্ধারক সংস্থার সনদ যাচাই করা উচিত। আইন প্রয়োগকারী সংস্থা এ বিষয়ে সতর্ক পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর