শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

তাড়াশে এমপি মনোনয়ন প্রত্যাশী স.ম. আফছার আলীর নওগাঁ মাজার জিয়ারত ও আলোচনা সভা

Reporter Name / ১৪৫ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ফিরোজ আল আমিন

নিজস্ব  প্রতিনিধি:

৬৪, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী স.ম. আফছার আলী নওগাঁ শাহা শরীফ জিন্দানী (রহঃ) মাজার শরীফ জিয়ারত করেছেন। সোমবার বাদ যোহর তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া শেষে মাজার ময়দানে ইসমাইল হোসেন কালুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মীগণ আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে স.ম. আফছার আলীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গণমানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে মনোয়ন পেলে তৃণমূলের নেতাকর্মীরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করবে।

প্রধান অতিথির বক্তব্যে স. ম. আফছার আলী বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। তাড়াশ-রায়গঞ্জের মানুষের অধিকার রক্ষায় রাজপথে যেমন আছি, ভবিষ্যতেও তেমনি সবার পাশে থাকবো। আপনারা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ধানের শীষে ভোট দিবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আ: বারিক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শাহাআলম ফকির, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, যুগ্ম আহবায়ক খন্দকার শাহাদাত হোসেন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর