শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হেফাজত ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Reporter Name / ১৫৩ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

 

খাগড়াছড়ি জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৮ আগস্ট) সকাল ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে মাওলানা রুহুল আমিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ মতবিনিময় সভা শুরু হয়।

 

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা কারী ওসমান গনি, সাধারণ সম্পাদক মাওলানা শামীম হোসেন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান, অর্থ সম্পাদক হাফেজ নাসির উদ্দিন ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল বক্তব্য রাখেন।

এই সময় উপস্থিত ছিলেন হেফাজত ইসলামির খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক মাওলানা রেজাউল করিম মিছবাহ, প্রচার সম্পাদক মাওলানা নূরুল কবির আরমান প্রমুখ।

জেলা সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোন রাজনৈতিক দল নয় । ইসলাম ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জন্য কাজ করছে। হেফাজতে ইসলামের উদ্দেশ্য হচ্ছে এ দেশের যুবক ও তরুণদেরকে ইসলামী আক্বীদা ও কুরআন সুন্নাহর শিক্ষার দেওয়ার মাধ্যমে সঠিক পথে পরিচালিত করা। সাংবাদিকরা জাতির দর্পণ।আপনাদের কলম সত্যকে প্রতিষ্ঠা করতে পারে ;বিশৃঙ্খলাও সৃষ্টি করতে পারেন। আপনারা সত্যকে তুলে ধরলে সমাজে বাঁচবে। আর ভুল তথ্য প্রচার করলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও সামাজিক অশান্তি দূরীকরণে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংবাদিকদের সহযোগিতা চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর