শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

তারাকান্দায় জসীম উদ্দিনের ঘর বাড়ি ভাংচুর ফিসারির মাছ লুটপাট সহ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগ

Reporter Name / ১৬২ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

 

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের তারাকান্দায় উপজেলায় পশ্চিম বালিখা গ্রামের জসিম উদ্দিন প্রতিপক্ষকে চাঁদা না দেয়ায় জুন মাসে এক সংঘর্ষের ঘটনায় একই গ্রামের একজন হত্যাকাণ্ডের শিকার হয়। এর জের ধরেই ঐদিনের রাতের অন্ধকারে মাছ চুরি এবং বাড়িঘর ভাঙচুর সহ কয়েক কোটি টাকার মালামাল লুটপাটের ঘটনা শুরু হয়।

 

সরেজমিনে জানা যায়, তারাকান্দার বালিখাঁ ইউনিয়নে পশ্চিম বালিখা গ্রামের জসিম উদ্দিনসহ প্রবাসীর বাড়ীঘরসহ বেশকয়েকটি বাড়ীঘর রাতের অন্ধকারে ৩৪ একর ভূমিতে প্রায় ২৩টি ফিসারির মাছ লুটপাট শুরু করা হয়। কয়েকটি পরিবারের ৬-৭টি বিল্ডিং ঘর ভাংচুর করে ব্যপক ক্ষতিসাধন করা হয়েছে। ঘরে জিনিসপত্র লুটে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

 

হত্যাকাণ্ডের ঘটনা ২৮ জুন ২০২৫ তারিখ সকালে সংগঠিত হয়। ঐ দিনের রাত থেকে অদ্যাবধি পর্যন্ত এ লুটপাট ভাংচুর, ২৩টি ফিসারী থেকে মাছ চুরির ঘটনা অব্যাহত আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকার সচেতন মহলের অভিযোগ।

 

একটি অপরাধের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী সঠিক ভাবে তদন্ত করলে আরেকটি অপরাধ সংগঠিত হওয়ার সুযোগ থাকে না। থানা পুলিশের নিষ্ক্রিয়তার কারণে একের পর এক অপরাধ সংগঠিত হয়ে চলছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

 

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান তাদের বাড়ীঘরের নগদ টাকা সহ ৭ভরি স্বর্ণের অলংকার, এক টন রড, গরু, ছাগল, ট্রাক্টর, মোটরসাইকেল, হাঁস-মুরগী- কবুতর, ঘরে থাকা ধান, চাউল সহ লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র সহ প্রায় ৬ থেকে ৭ কোটি টাকার এ পর্যন্ত লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী লীগের নেতা খলিল গং।

 

ভুক্তভোগীরা বলেন আমরা গৃহহীন হয়ে রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গায় বাস্তুহারা হয়ে জীবন যাপন করছি। আমরা যে থাকবো এমন কোন বাড়িঘর নেই আমাদের। আমাদের সন্তান রা স্কুলে যেতে পারছেনা।

 

বাড়িঘর ভাংচুর এবং ফিসারির মাছ ডাকাতি সহ সব মিলিয়ে প্রায় ৬/৭ কোটি টাকার ক্ষতিসাধন করেছে প্রতিপক্ষরা। ভুক্তভোগী পরিবার এখন আইনের দ্বারস্থ হয়ে এর সঠিক সমাধান চান প্রশাসন এর কাছে এ ঘটনার বিষয়ে থানায় আইনগত প্রতিকার না পেয়ে আদালতের আশ্রয় গ্রহণের কথা জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

 

তারাকান্দ্য থানার অফিসার ইনচার্জ টিপু সুলতানকে ফিসারীর মাছ লুটে নেওয়ার বিষয়ে অবগত করলে তিনি রাতের অন্ধকারে পুলিশ ফোর্স নিয়ে যেতে পারবেন না, এলাকার লোকজন আক্রমণ করতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন। ওসি আরো বলেন, এ ঘটনা সত্যি যে লুটপাট হয়েছে। তবে অভিযোগ দিলে তা আমলে নিয়ে আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর