শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

চৈত্রহাটিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত 

Reporter Name / ১৬০ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

মোঃ আখতার হোসেন হিরন :

 

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় আদিবাসী পাড়ার তাপস চন্দ্র মুড়ারীর বাসা থেকে র‍্যালীটি যাত্রা শুরু করে।

 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষিকা সানজিতা রানীর নেতৃত্বে আয়োজিত এই র‍্যালীতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। আনন্দঘন পরিবেশে শোভাযাত্রাটি সুতাহাটি, চৈত্রহাটি, মাহমুদপুর ও উনুখাঁ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে দুপুর ১টার দিকে চৈত্রহাটি শ্রীশ্রী জগদিশ্বরী মাতা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়েছে।

 

পরে মন্দির প্রাঙ্গণে ভক্তরা ভজন, কীর্তন ও প্রার্থনায় অংশ নেন। সর্বত্র ছিল উৎসবের আমেজ ও ধর্মীয় উচ্ছ্বাস। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে শিক্ষিকা সানজিতা রানী বলেন,“শ্রীকৃষ্ণ ছিলেন সত্য, ধর্ম ও ন্যায়ের প্রতীক। তাঁর জীবনাদর্শ আমাদের জীবনে আলো ছড়ায়। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা আমরা কৃষ্ণের জীবন থেকে পাই।”

 

চৈত্রহাটি শ্রীশ্রী জগদিশ্বরী মাতা মন্দিরের সহসভাপতি শ্রী হৃদয় মুরারি বলেন,

“জন্মাষ্টমী শুধু ভক্তির উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিকতার শিক্ষা দেয়।”

 

স্থানীয়রা জানান, প্রতিবছর জন্মাষ্টমী উপলক্ষে এ ধরনের আয়োজন তাদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও আনন্দ ছড়িয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর