শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাশিয়ানীতে সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ১০ সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শার্শায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

Reporter Name / ১৬৫ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

 

 

শার্শা উপজেলা প্রতিনিধি:

 

যশোরের শার্শায় বাসের ধাক্কায় ছিটকে নিচে পড়ে আব্দুল হামিদ (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের এক যাত্রী।

শনিবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে যশোর -বেনাপোল মহাসড়কের শার্শার থানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ উপজেলার কন্যাদাহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

 

প্রত্যাক্ষদর্শীরা জানান, আব্দুল হামিদ ভ্যানে যাত্রি নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। এসময় পথিমধ্য শার্শার থানার সামনে পৌছালে বেনাপোল থেকে ছেড়ে আসা ফেম নামের একটি বাস তার ভ্যানকে চাপা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানচালক ছিটকে  নিচে রাস্তায় পরে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ সময় ভ্যানের এক যাত্রী আহত হয়েছে।

 

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বাসটি জব্দ করে। চালককে  আটক হলেও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর