শিরোনাম
বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত  নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন  তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের জীবন বৃত্তান্ত ও রাজনৈতিক পরিচিতি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

রামগতিতে জুমার নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত কয়েক শিক্ষার্থী

প্রতিবেদকের নাম / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চর সেকান্তর মহিলা মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের হাজিগঞ্জ বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চর সেকান্তর মহিলা মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী জুমার নামাজ আদায়ের জন্য উপজেলার শেখের কিল্লা আস-সালাম জামে মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। পথে হাজিগঞ্জ বাজারের উত্তর পাশে পৌঁছালে তারা সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
31 July 2026

রামগতিতে জুমার নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত কয়েক শিক্ষার্থী

www.dainikkagoj.com
31 July 2026

রামগতিতে জুমার নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত কয়েক শিক্ষার্থী

www.dainikkagoj.com