সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান কে তৃণমুল বিএনপির ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি

কুষ্টিয়ায় মানববন্ধনে হামলা-ভাংচুর

Reporter Name / ৭৮ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়ার কুমারখালীর চরাঞ্চলে এক মানববন্ধন ও সমাবেশে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে পাবনার দূর্বৃত্তদের বিরুদ্ধে।

 

বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার চর সাদিপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটেছে ।

 

হামলায় চরসাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আজম আহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পরিষদ চত্বরে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

মানববন্ধনকারীদের ভাষ্য, পদ্মা নদীর কারণে জেলা ও উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন চর সাদিপুর ইউনিয়ন। উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় এখানকার মানুষের জীবনমান অনুন্নত হলেও শান্তিতে বসবাস করছেন চরাঞ্চলের মানুষ। কিন্তু একটি চক্র ব্যক্তিগত স্বার্থে ষড়যন্ত্র করে চর সাদিপুরকে পার্শ্ববর্তী পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করে চাই। সেজন্য বুধবার বেলা ১১টায় পাবনা প্রশাসনের একটি দল চরসাদিপুর পরিদর্শনে আসার কথা ছিল।

 

প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। সকাল ১০টার দিকে পাবনার দূর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ মানববন্ধনে হামলা করে এবং সমাবেশস্থলের চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে দুপুর ১২টার দিকে ‌‘মা-মাটি-মোহনা, আমরা পাবনা যাবো না’ শ্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

স্থানান্তর নয়, উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবি জানিয়ে আহত বিএনপি নেতা গোলাম আজম বলেন, ‘আজ স্থানান্তরের বিষয়ে পাবনা প্রশাসনের পরিদর্শনে আসার কথা ছিল। এর প্রতিবাদে আমরা এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করি। হঠাৎ পাবনার একদল দুর্বৃত্ত মোটরসাইকেল বহর নিয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে।’

 

বিএনপি নেতার অভিযোগ, স্থানান্তরের আগেই পাবনার সন্ত্রাসীরা হামলা করেছে। স্থানান্তরের পরে তারা নানাভাবে হয়রানি করবে, তা সহজেই অনুমেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর