বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটি আট জন বিবৃতি মাধ্যমে প্রত্যাহার করেছেন

ধামইরহাটে আগ্রাদ্বিগুন ইউনিয়নে পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (উপজেলা) প্রতিনিধি

 

নওগাঁ’র ধামইরহাট আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বেলা ১১ টায় পরিষদের হলরুমে ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট ও বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএমডিএর উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোহাতাব উদ্দীন, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর প্রকল্প ব্যবস্থাপক মোঃ পজিদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও ও ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর অন্যান্য উন্নয়ন কর্মীবৃন্দ। অনুষ্ঠানে সকল উপস্থিতি, জনপ্রতিনিধিগণ, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচী ও দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সহায়তায় ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরির মাধ্যমে একটি রূপকল্প ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন ওয়াটার এইড বাংলাদেশের প্রতিনিধি সাইদ মোহাম্মদ আল-হাসান মাহাদী, তাঁর প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে।

কর্মশালার সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন মোস্তাক স্মার্ট আগ্রাদ্বিগুন গড়ার প্রত্যয়ে তার বক্তব্যে বলেন, ‘ইউনিয়ন পরিষদের আয় ও বাজেট সীমিত হওয়ায় আমরা সকল চাহিদা পূরণ করতে পারিনা, কারণ আমাদের কোন পরিকল্পনা নাই। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘পরিবার পরিচালনার জন্য আমরা যেমন পরিকল্পনা করি ঠিক তেমনি পরিষদের জন্যও এটি একটি প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। নির্বাচিত প্রতিনিধিরা স্থায়ী নাও হতে পারে, কিন্তু ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা দীর্ঘদিনের, জনঅংশগ্রহণের মাধ্যমে এটির যথাযথ বাস্তবায়ন সম্ভব বলে আমি মনে করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর