সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান কে তৃণমুল বিএনপির ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

সিন্দুকছড়ি সেনাবাহিনী জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান

Reporter Name / ৭৩ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

 

মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন- শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমুলক কর্মকান্ডের পাশাপাশি সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী প্রদান করে আসছে সেনাবাহিনী।

 

বুধবার ১৩ আগস্ট সকালে সিন্দুকছড়ি জোন প্রাঙ্গণে সমাজ কল্যাণে সহায়তায় আয়োজিত বিতরণ কর্মসূচিতে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন, দুঃস্থ ও চিকিৎসা এবং কলেজে ভর্তি অক্ষম ব্যক্তিদের নগদ অর্থ, স্থানীয় বিভিন্ন ক্লাবে ফুটবল এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

 

বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী। এ সময় তিনি উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

 

জোনের কর্মকর্তারা জানান, বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে নানা উদ্যোগ নিয়ে কাজ করছে।

 

এতে আরো উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর