শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

র‍্যালি, আলোচনা ও চেক বিতরণের মধ্য দিয়ে লংগদুতে জাতীয় যুব দিবস পালিত 

Reporter Name / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী,  লংগদু প্রতিনিধি :

 

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির লংগদুতপ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

 

১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিতে অগ্রগতি”

—এই স্লোগানে উপজেলা পরিষদের সামনে থেকে এক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন মিজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান।

‎এসময় আরও উপস্থিত ছিলেন লংগদু ফায়ার সার্ভিসের প্রতিনিধি, লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ এখলাস মিয়া খান, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী ও গণমাধ্যম কর্মীগন।

 

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাঝে ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, দেশের ক্লান্তিলগ্নে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে একটি সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। এজন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর