শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

লংগদুতে আলো ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

Reporter Name / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির লংগদু বন্যায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন “আলোর ফাউন্ডেশন” মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন, লংগদু।

 

১২ আগষ্ট (মঙ্গলবার) লংগদু উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হত-দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে মাইনীমুখ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল স্টোরের মালিক মোঃ নায়েব আলী সওদাগরের পক্ষে ও পরিচালক মোহাম্মদ শুরুজ্জামালের ব্যক্তিগত অর্থায়নে মাইনীমুখ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এফআইডিসি টিলা ও বড় কলোনী এলাকার ২০০টি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নুর জামাল উপস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে জামাল স্টোরের মালিক নায়েব আলী সওদাগর, এফআইডিসি টিলা সমাজ উন্নয়ন কমিটির সভাপতি শুরুজ্জামাল, সেক্রেটারী হারুনুর রশীদ, মদিনাতুল উলুম মাদরাসার সভাপতি আবদুর রশীদ, আলো ফাউন্ডেশনের শাহ পরান, হাসান, সেলিম আলী প্রমূখ্য উপস্থিত ছিলেন।

 

এ সময় আলোর ফাউন্ডেশন এর চেয়ারম্যান বলেন, প্রতি বছর অতি বৃষ্টির কারণে কাপ্তাই লেকে বন্যার ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে থাকে। এর ফলে হত-দরিদ্র পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সেই তুলনায় তারা তেমন কোনো সহযোগিতা পান না। বিত্তশালী মানুষগুলো অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ালে সমাজের পারস্পরিক বন্ধন আরো দৃঢ় হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাবে মানবিক মর্যাদা। তিনি বন্যার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর