বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটি আট জন বিবৃতি মাধ্যমে প্রত্যাহার করেছেন

ধামইরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

Reporter Name / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (উপজেলা) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১২ আগষ্ট মঙ্গলবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সনদ বিতরণ, পুরস্কার বিতরণ ও ঋণ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবাল ও সালমা খাতুন জুলির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন  উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার। যুব সমাজের উদ্দেশ্যে উদ্দোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি সর্বোপরি সৎ ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ইউএনও জেসমিন আক্তার তরুন যুবকদের আহবান জানান।

অনুষ্ঠানে যুব দিবসের গুরুত্ব তুলে ধরে আরও বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, ওসি ইমাম জাফর, সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর হোসেন আরাফ, সফল সংগঠক নূর ইসলাম, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিগণ। শপথ বাক্য পাঠ করান যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। আলোচনা শেষে গাভী ও গবাদি পশু পালনের জন্য ৪ জনকে বিভিন্ন অংকের মোট ২লক্ষ ৩০ হাজার টাকা ঋণের চেক প্রদান এবং সফল যুব সংগঠক নূর ইসলাম, জাহিদ ইকবাল ও রাসেল মাহমুদকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর