শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

তাড়াশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকার

Reporter Name / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের তাড়াশে উলিপুর পাঁচান দাখিল মাদ্রাসায় অবৈধ ভাবে প্রতিষ্ঠানের গাছ কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক মো রফিকুল ইসলাম। অভিযুক্তরা হলেন উলিপুর পাঁচান দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম ও মাদ্রাসার নিরাপত্তা প্রহরী মো. হাসিনুর রহমান। ভুক্তভোগী দৈনিক দিনকাল পত্রিকার তাড়াশ প্রতিনিধি।জানা গেছে, সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে তাড়াশ পৌর এলাকার উলিপুর পাঁচান দাখিল মাদ্রাসায় অবৈধ ভাবে গাছ কাটার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম ও নিরাপত্তা প্রহরী হাসিনুর রহমান উত্তেজিত হয়ে দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক রফিকুল ইসলামকে গালিগালাজ করে। এক পর্যায়ে সাংবাদিকের উপর চড়াও হয়। মারধরের চেষ্টা করে মোবাইল ফোন কেরে নিয়ে লাঞ্ছিত করে। পরে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়।এ বিষয়ে সাংবাদিক মো. রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই শিক্ষক ও নিরাপত্তা কর্মী আমার উপর চড়াও হয়। এ ঘটনার ভিডিও ফুটেজ আমার কাছে সংরক্ষিত রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে উলিপুর পাঁচান দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মো.নজরুল ইসলামকে ফোন করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ প্রসঙ্গে উলিপুর পাঁচান দাখিল মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান বলেন, বিষয়টি সাংবাদিকদের সাথে আলোচনা করে মিমাংসা করার চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর