বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস্য আড়তের মানব বন্ধন অনুষ্ঠিত 

Reporter Name / ১৪০ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের সলঙ্গা থানার সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস্য আড়তের আয়োজন এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪ ঘটিকায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচক্করে অবৈধ কুতুবের চর মৎস্য আড়ৎ এর বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বক্তারা বলেন,কুতুবেরচর অবৈধ মৎস আড়ত প্রতিবছর সরকারকে বিপুল পরিমাণে রাজস্ব ফাঁকি দিচ্ছে। একটি কুচক্রী মহল তাদের নিজস্ব স্বার্থ হাছিল করার জন্য সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস আড়তটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কুতুবের চরে অবৈধ ভাবে স্থানান্তর করেন।

সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস আড়ত থেকে সরকার প্রতিবছর ভ্যাট ট্যাক্স সহ প্রায় ১কোটি ৭২ লক্ষ টাকা রাজস্ব পেত।

বক্তারা আরো বলেন,অবৈধ কুতুবের চর মৎস্য আড়ত থেকে বর্তমানে প্রতিটি মাছের গাড়ি থেকে অবৈধভাবে সমিতির নামে ১০০ টাকা করে চাঁদা আদায় করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, দ্রুত অবৈধ কুতুবের চর মৎস্য আড়ত ভেঙে সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস্য আড়তটি পূনঃপ্রতিষ্ঠা না করলে আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।

এ সময় মানববন্ধনে সিরাজগঞ্জ রোড নিউটাউন মৎস্য আড়ৎ কমিটির পক্ষে বক্তব্য রাখেন,আব্দুল মজিদ খান,আমিনুল ইসলাম,মেহেদী হাসান ডিউক, শামীম হাসান, রনজু আহমেদ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর