শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

রামগড়ে মোবাইল ইন্টারনেট ও নেটওয়ার্ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে জনগণ

Reporter Name / ১৬০ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় দুই মাস ধরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিপর্যয়ে ভুগছেন হাজার হাজার মানুষ।সরকারি-বেসরকারি অফিসের কাজ-কর্ম ধীর গতিতে চলছে, প্রবাসীদের পরিবারের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে, অনলাইনভিত্তিক সেবাও বন্ধ হয়ে গেছে।

 

 

স্থানীয়রা  জানান সেবার মানের দিক থেকে আগে রবি এগিয়ে থাকলেও গত ২/৩ মাস ধরে তাদের নেটওয়ার্ক কার্যক্রম অচল হয়ে পড়েছে। গ্রামীণফোনের নেটওয়ার্কও সীমিত—বিদ্যুৎ চলে গেলেই তাদের টাওয়ারও বন্ধ হয়ে যায়। বেশিরভাগ টাওয়ারেই নেই নিরাপত্তা ব্যবস্থা, জেনারেটর বা সোলার সুবিধা।পূর্বে রবির টাওয়ারগুলোতে নিয়মিত মেকানিক পাঠানো হতো, জেনারেটরে জ্বালানি সরবরাহ করা হতো। কিন্তু গত ২ মাস ধরে কোনো তদারকি হচ্ছে না। ফলে টাওয়ারগুলো অকেজো হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল ও ইন্টারনেট সেবা।

 

 

এ বিষয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলো প্রতিনিধিরা  সরাসরি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক টাওয়ার-সংশ্লিষ্ট ব্যক্তি জানান, চাঁদার দাবিতে আঞ্চলিক সশস্ত্র দলের বেপরোয়া তৎপরতায় নেটওয়ার্ক বিপর্যয় সৃষ্টি হয়েছে। গত এক মাসে একাধিকবার মোবাইল টাওয়ারে হামলা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অগ্নিসংযোগ এবং কয়েকজন অপারেটরকে অপহরণের ঘটনা ঘটেছে।এছাড়া রবির ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বিলসংক্রান্ত জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে টাওয়ারগুলোর তদারকি বন্ধ রয়েছে।

 

 

রামগড় উপজেলা নির্বাহী অফিসার  কাজী শামীম জানান, রামগড়ে নেটওয়ার্ক বিপর্যয় নিয়ে এলাকাবাসীর অভিযোগ আছে। মোবাইল  অপারেটর কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর