শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ১৬৩ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

 

লোকমান হোসেন মিলন

রায়গঞ্জ (প্রতিনিধি

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

 

সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রায়গঞ্জ উপজেলার সচেতন সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক মো. আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, দৈনিক ডেল্টা টাইমসের প্রতিনিধি গোলাম মুক্তাদির, চ্যানেল এস এর প্রতিনিধি রাম সরকার বিপ্লব,  আমাদের সময়ের প্রতিনিধি আশরাফ আলী, দৈনিক আমার দেশের প্রতিনিধি আমিনুল ইসলাম হিরো, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সোহেল রানা, দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম আবির, দ্য ডেইলি পোস্টের প্রতিনিধি আসাদুজ্জামান সজল, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান প্রমুখ।

 

এ সময় রায়গঞ্জ প্রেস ক্লাব, রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এ কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত সকলে উপজেলা পরিষদ চত্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে।

 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ‘সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রণয়ন করে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিসহ দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাংবাদিক হত্যাকারী এবং তাদের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর