বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

তুহিন হত্যার দ্রুত বিচার না হলে রাস্তায় নামবে সাংবাদিক সমাজ- ময়মনসিংহে অগ্নিগর্ভ মানববন্ধন

Reporter Name / ৬৩ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহের সাংবাদিক সমাজ। সোমবার (১১ আগস্ট) সকালে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক বিশাল মানববন্ধনে হত্যাকারীদের দ্রু’ত বিচার ও প্রকাশ্যে ফাঁসির দাবি জানানো হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ এবং প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদক খাইরুল আলম রফিক।

 

বক্তব্য রাখেন, কামাল হোসেন, রেজাউল করিম রেজা, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, সৈয়দ মোর্শেদ কামাল মিজান, মাহমুদুল্লাহ রিয়াদ, নজরুল ইসলাম খান, আব্দুল হাকিম প্রমূখ।

 

এ সময় মানববন্ধনে অংশ গ্রহণ করেন মুমিনুল ইসলাম মানিক, এনামুল হক ছোটন, মফিদুল ইসলাম লাভলু, আব্দুল হক লিটন, রনি, সামদানি হোসেন বাপ্পি, আমিনুল ইসলাম, আব্দুস সাত্তার, বিশ্বনাথ সাহা বিসু, আসাদুজ্জামান আসাদসহ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অনেকেই।

 

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন -“সাংবাদিক হত্যার বিচার ঝুলে থাকবে না, এবারই শেষ লড়াই হবে। গ্রেফতারকৃত আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। নইলে দেশব্যাপী সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।” তারা অতীতের সব সাংবাদিক হত্যার মামলা দ্রুত নিষ্পত্তি ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

 

প্রধান অতিথি খাইরুল আলম রফিক বলেন, “সাহসী সাংবাদিকদের রক্ষায় বিশেষ আইন প্রণয়ন করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নইলে এই মাটিতে আর সাহসী সাংবাদিক জন্মাবে না। সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বি’চা’র কার্যকর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করুন।”

 

মানববন্ধনের শেষ মুহূর্তে এক স্লোগানে প্র’ক’ম্পি’ত হয় সমাবেশস্থল, “সাংবাদিক হত্যা বন্ধ কর, তুহিনের রক্তের হিসাব দাও।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর