বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

লক্ষ্মীপুরে জোড়াখুনসহ একাধিক মামলার আসামি কদু আলমগীর গ্রেপ্তা

Reporter Name / ১৫৪ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

 

 

মোখলেছুর রহমান ধনু লক্ষ্মীপুর থেকে

লক্ষ্মীপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী জোড়াখুনসহ একাধিক মামলার আসামি আলগমীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

 

 

সোমবার (১১ আগষ্ট) ভোরে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তরজয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কদু আলমগীর (৪২) কংশনারায়ণপুর গ্রামের আবুল হোসেনের পুত্র।

 

 

পুলিশ জানায়, ধৃত আসামি কদু আলমগীর একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বশিকপুর ইউনিয়নে নোমান-রাকিব হত্যাসহ অন্তত ২৩টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

 

 

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

থানা সূত্রে জানা যায়, ২০২৩ সালে বশিকপুরে যুবলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হোসেন রাকিব হত্যা, সম্প্রতি দত্তপাড়ায় সাংবাদিকদের উপর হামলাসহ তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

 

 

গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশসহ যৌথ বাহিনী তার বাড়ি ঘিরে ফেলে। পরে তাকে তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

 

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজীম জানান, শীর্ষ সন্ত্রাসী আলমগীর হোসেন প্রকাশ কদু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্তত দুই ডজন মামলা রয়েছে। তিনি বলেন, সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজিসহ কোনো ধরণের অপরাধীকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর