রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল বাংলাদেশ মারমা সোসাইটির উদ্যেগে গুগড়াছড়ি ,নুনছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে  রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত নাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  কুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রামগড় বিজিবির অভিযানে ভারত থেকে আসা ৩০ কেজি গাঁজা জব্দ  প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরী কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

আদিবাসী স্বীকৃতি নামে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিসিপি’র মানববন্ধন 

Reporter Name / ১০১ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

 

মোঃ এরশাদ আলী

 

আদিবাসী স্বীকৃতির দাবির অন্তরালে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি পৌর কমিটি।

 

১০ আগস্ট (রবিবার) সকাল ১০টায় শহরের বনরুপা সিএনজি স্টেশন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

পিসিসিপি’র রাঙ্গামাটি পৌর সভাপতি পারভেজ মোশাররফের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিব আল মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল হাসান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেনসহ প্রমূখ্য নেতৃবৃন্দ ।

 

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা উপজাতিরা কখনোই আদিবাসী নয়; বরং তারা ঐতিহাসিকভাবে পার্শ্ববর্তী দেশ ভারত, মিয়ানমার, চীনসহ বিভিন্ন অঞ্চল থেকে অভিবাসী হয়ে পার্বত্যাঞ্চলে এসেছেন। সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে কোনো আদিবাসী নেই, বরং তারা ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে স্বীকৃত। বক্তাদের অভিযোগ, আদিবাসী স্বীকৃতির দাবির অন্তরালে তারা ‘জুম্মল্যান্ড’ নামক পৃথক রাষ্ট্র গঠনের চক্রান্ত চালাচ্ছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ ।

 

প্রধান অতিথি বক্তব্যেহাবিব আল মাহমুদ বলেন, “উপ-জাতিদের আদিবাসী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র বাস্তবায়িত হবে। বাঙালিরাই এ অঞ্চলের প্রকৃত ভূমি সন্তান।”

 

অনুষ্ঠানে পিসিসিপি নেতৃবৃন্দ সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা উপজাতিদের সংবিধান পরিপন্থী ‘আদিবাসী’ শব্দ ব্যবহার না করার জন্য অনুরোধ জানান।

পিসিসিপি’র নেতৃবৃন্দ আরো বলেন, অনেকেই না বুঝেই ক্ষুদ্র জাতিগোষ্ঠী, উপজাতি বা পাহাড়িদের আদিবাসী বলে, না বুঝে উপজাতি /পাহাড়ি / ক্ষুদ্র জাতিগোষ্ঠী গুলোকে আদিবাসী বলে স্বীকৃতি দিলে দেশের স্বাধীনতা ও ভূখণ্ডের জন্য হুমকি হয়ে পড়বে। তাই এসব ক্ষুদ্র জাতিগোষ্ঠী গুলোকে আদিবাসী না বলার জন্য অনুরোধ করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর