শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

রাঙ্গামাটির লংগদুতে ইসলামের দাওয়াত সম্পর্কীত আলোচনা

Reporter Name / ১৬৮ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলা মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামের দাওয়াত সম্পর্কীত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 

৮ আগস্ট (শুক্রবার)  বাদ মাগরিব উপজেলার মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদে পার্বত্য ওলামা পরিষদ আয়োজনে ইসলামের দাওয়াত সম্পর্কীত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

পূর্ব ঠেকাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জুবাইদুল হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন  নেত্রকোনা মারকাযু শাহাবুদ্দীন আল ইসলামীর প্রতিষ্ঠাতা পরিচালক, হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী।  বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন মাওলানা মাহমুদুল হাসান গুনবী ও মাওলানা মোঃ ইসমাইল হোসেন।

 

এসময়ে ইসলামের আদর্শ ও রীতিনীতি এবং  দুনিয়া ও আখেরাতে বিভিন্ন দিক সম্পর্কে

দাওয়াত পৌঁছে দিতে  উপস্থিত মুসল্লিদের প্রতি  আহবান জানান বক্তারা।

প্রধান অতিথি বয়ান মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন,  মুসলমান বীরের জাতি, যুগে যুগে মুসলিম উম্মাহ  দ্বীনের পথে শহীদ হয়ে এসেছেন, কোন মুসলমান মৃত্যুকে ভয় করতে পারেনা। পার্বত্য এলাকার বিরাজমান সংকট নিরসনে রাজনৈতিক সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

 

তিনি বলেন,  একটি স্বাধীন দেশে চলাচল করতে,  বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সন্ত্রাসী বাহিনীকে চাঁদাদিতে হবে, এটা চরম বৈষম্য।  এই বৈষম্য দূরীকরণে সকলকেই  এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর