সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

৩৬ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে লালমোহনে জামায়াতের গণমিছিল

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

ইউসুফ আহমেদ, ভোলা প্রতিনিধি :

৩৬ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভোলার লালমোহনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসর মাঠ থেকে মিছিলটি বের হয়ে লালমোহন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। এরপর চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা আমির মাওলানা মো. আবদুল হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভোলা জেলার জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আকতার উল্যাহ, এছাড়া বক্তব্য রাখেন ধলীগৌর নগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জিয়াউল হক নোমান প্রমুখ।

গণমিছিলে জামায়াতের উপজেলা কর্মপরিষদের সদস্য, ইউনিয়ন আমির, ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিট, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত ফ্যাসিস্ট সরকার সবচেয়ে বেশি জামায়াতে ইসলামীর উপর জুলুম করেছে। আল্লাহর রহমতে গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। জুলাই বিপ্লবের স্বীকৃতি দেয়ার জন্য বক্তারা সরকারের কাছে অনুরোধ করেন। যদি জুলাই বিপ্লবের স্বীকৃতি দেয়া না হয় তাহলে জামায়াতে ইসলামি আবারো জুলামের শিকার হতে পারে। কোনো ফ্যাসিস্ট সরকার যেন পূন:রায় ক্ষমতায় আসতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে করার জন্য সরকারের কাছে অনুরোধ করেন বক্তারা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর