শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রামগড়ে বিএনপি’র বিজয় র‍্যালি 

Reporter Name / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ির রামগড়ে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ০৪ ঘটিকায় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির কার্যালয় থেকে বিজয় র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।

 

 

দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন এর সভাপত্বিতে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

 

 

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস এর সঞ্চালনায় আলোচনা সভায়

 

বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভুইয়া, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া, পৌর বিএপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারন সম্পাদক শেফায়েত উল্লাহ।

 

 

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সুজায়েত আলি সুজা, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন হারুন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক  শাহ আলম বাদশা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট করিম উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল শামীম সহ

 

উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর