শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

দীঘিনালায় বিএনপির বিজয় র‍্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত

Reporter Name / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

 

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

 

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বিজয় র‍্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টায় দীঘিনালা সরকার ডিগ্রি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বোয়ালখালী গরু বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ মাসুদ রানা।

এসময় আরও উপস্থিত ছিলেন—

দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম,

সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,

সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম,

সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার,

উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেন,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান গনি

ও সদস্য সচিব মনজু মিয়া।

মিছিল শেষে দীঘিনালা সরকারের ডিগ্রী কলেজের নিচে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান আমাদের অনুপ্রেরণার শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ।”

বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর