সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা, আটক ২

Reporter Name / ১০৯ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

কাগজ ডেক্স:

 

সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দাবি অনুযায়ী, গরু চুরি করে যমুনা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা দুইজনকে ধরে ফেলে গ্রামবাসী।এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। মরদেহ দুটি সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। তাদের পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি।এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, শোনা যাচ্ছে, বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নদীপথে আনা হচ্ছিল। পথিমধ্যে চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর