শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ধামইরহাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৪০ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

Reporter Name / ১৩০ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (উপজেলা) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাট উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩ আগষ্ট রবিবার বিকাল ৪টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. নাজমুল হোসাইন, জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর শাহাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, শিক্ষার্থী সুমাইয়া আক্তার, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পারফরমেন্স বেডজ গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশন স্কিম এর আওতায় ২০২২ ও ২০২৩ সালের মেধাবী ৪০ জন শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর