শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

Reporter Name / ১০৪ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ছেলে ও মা হলেন-চাঁদগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার হাবিল সর্দারের স্ত্রী জোছনা খাতুন (৪৮) ও ছেলে বিপ্লব সর্দার (২৮)।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টায় নিহত বিপ্লব সর্দার মাঠে তার নিজের জমি পাওয়ার টিলার দিয়ে চাষ করে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় একটি মুরগির খামারের বৈদ্যুতিক তার পাওয়ার টিলারের ওপর ছিঁড়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এমন খবর পেয়ে বাড়ি থেকে দৌঁড়ে ছেলেকে বাঁচাতে গিয়ে বিপ্লবকে স্পর্শ করতেই মা জোছনা খাতুনও বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

এদিকে মা ও ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর