বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

শার্শায় সরকারি চাল ছিনিয়ে নেওয়ায় অভিযোগে দুই জন গ্রেফতার

Reporter Name / ১০৪ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

 

 

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শার উলাশীতে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে শার্শা থানার পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা এলাকায় বিএনপির কর্মী হিসাবে পরিচিয় দেন।

 

 

শনিবার (০২ আগস্ট) দুপুরে শার্শা থানা পুলিশ একটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

 

এর আগে গ্রামের অসহায় নারীদের কাছ থেকে সরকারি বরাদ্ধের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির চার কার্মীর নাম প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশে নড়ে চড়ে বসে প্রশাসন।

 

 

গ্রেফতারকৃত বিএনপি কর্মীরা হলেন, শার্শার ধলদাহ গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস ও মোসলেম বিশ্বাসের ছেলে লালটু বিশ্বাস।

 

 

উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ জানান, উপজেলার উলাশী ইউনিয়নের ধলদা মোড়ে ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রত্যেক নারী সদস্যকে ইউনিয়ন পরিষদ থেকে ৩ বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপ্রাপ্ত চাল নিয়ে নিজ দায়িত্বে ভ্যান যোগে বাড়িতে নিয়ে যাওয়ার সময় কয়েক জন  বিএনপি কর্মী ভ্যান থামিয়ে দুই থেকে তিন বস্তা করে চাল ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে এবং এ সংক্রান্তে বিভিন্ন অনলাইন ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি আমলে নিয়ে ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে।

 

 

শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান নেদা জানান, অভিযুক্তরা কেউ তার লোক না। কেবল বিএনপি পরিবারের সদস্য। তাদের দলে কোন পদও নেই। চাল ছিনিয়ে নেবার অভিযোগ শোনার পর শুক্রবার সকালে গ্রামে দলের সভা ডাকা হয়। পরে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে সব ধরনের সহযোগীতা করা হয়।

 

 

শার্শা থানার অফিসার ইনচার্জ জনাব কে.এম বরিউল ইসলাম জানান, সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ দুই জনকে গ্রেফতার করে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃতচাল নারীদের ফেরত দেওয়া হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর