রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

কুষ্টিয়ায় বিজিবি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার 

Reporter Name / ২৫৪ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

 

কুষ্টিয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৮ হাজার ৮০ পিস ইয়াবা, ২৪ বোতল মদ, ১ হাজার পিস সিলডিনাফিল ট্যাবলেট, ২শ’ ৫৭ পিস ট্যাপেন্ডেবল ট্যাবলেট, ৭৭ কেজি কারেন্ট জাল এবং ১ হাজার ৮০ পিস আতশবাজি রয়েছে। শনিবার ভোরে ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে জেলার দৌলতপুর উপজেলার আশ্রায়ন বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৪/৯-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া নদীতে অভিযান চালিয়ে ভাসমান অবস্থায় ৮ হাজার ৮০ পিস ইয়াবা ও ৭৭ কেজি কারেন্ট জাল উদ্ধার করে। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় নায়েক সুবিধার বিল্লাল হোসেনের নেতৃত্বে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ ১৫৬ মেইন পিলার হতে ৯শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহাম্মদপুর মাঠে অভিযান চালিয়ে ২৪ বোতল মদ ও ২শ’ ৫৭ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করে। রাতে নায়ক সুবেদার বিল্লাল হোসেন মিনার নেতৃত্বে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৭/২-এস হতে ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে শান্তিপাড়া মাঠে অভিযান চালিয়ে ১ হাজার পিস সিলডিনাফিল ট্যাবলেট ও ১ হাজার ৮০ পিস আতশবাজি উদ্ধার করে। ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩১ লক্ষ ৭২ হাজার ১শ’ টাকা। উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করা রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর