বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

রামগড়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা জিয়া পরিষদের লিফলেট বিতরণ

Reporter Name / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

 

মোঃমাসুদ রানা,

বিশেষ প্রতিনিধিঃ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ১৩ জুলাই ২০২৩ জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা জিয়া পরিষদ এর উদ্যোগে পৌর শহরের অধিনস্থ বাজার এলাকায় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে ৩১ দফা ও “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” স্লোগান নিয়ে মাসব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

 

 

গতকাল বুধবার (৩০ জুলাই) বিকালে থেকে রাত পর্যন্ত রামগড় বাজার হাই প্লাজা শপিংমল এর সামনে থেকে কমপাড়া পর্যন্ত জিয়া পরিষদের উপজেলা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ শুরু করা হয়।

 

লিফলেট বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেফায়েত উল্ল্যাহ, জেলা জিয়া পরিষদের সহ সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।

 

 

জিয়া পরিষদের নেতৃবৃন্দরা বলেন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্য

মূল্যের ঊর্ধ্বগতি রোধ, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিয়ে জনগণকে চলমান আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান জিয়া পরিষদের নেতারা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জিয়া পরিষদের সিনিয়র সহ সভাপতি ডাঃ মোঃ আব্দুল মান্নান, সহ সভাপতি মোঃ শাহাজালাল নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, ১নং রামগড় ইউনিয়ন জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ আব্দুর রহিম, সদস্য সচিব কামরুল ইসলাম, ২নং পাতাছড়া ইউনিয়ন জিয়া পরিষদের এর আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্না, সদস্য সচিব মোঃ রানা সহ জিয়া পরিষদ এর সকল পর্যায়ের সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর