শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

সাপুড়ের প্রাণ কেড়ে নেয়া জীবন্ত সাপকে কামড়িয়ে চিবিয়ে খেলেন অন্য সাপুড়ে 

Reporter Name / ১৭৩ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

 

 

নূর-ই-আলম সিদ্দিক, নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

নাগেশ্বরী কালীগঞ্জ ইউনিয়নের কাপালীপাড়ায় ঘরের মেঝের ইঁদুরের গর্তে লুকিয়ে থাকা সাপকে ধরতে গিয়ে সে সাপের বিষাক্ত ছোবলেই প্রাণ গেছে সাপুড়ে বয়েজ উদ্দিনের। তবে মৃত্যুর আগে সাপটিকে বস্তাবন্দি করতে সক্ষম হন মৃত সাপুড়ে বয়েজ উদ্দিন। এ সংবাদ শুনে দ্রুত মৃত সাপুড়ের বাসায় ছুটে আসেন আর এক সাপুড়ে মোজাহার আলী। এসে তিনিও হাসপাতাল ফেরত সাপুড়ে বয়েজ উদ্দিনকে দেখে তার পরিবারকে মৃত বলে অবহিত করেন। এর এক পর্যায়ে তিনি বস্তাবন্দি সাপ ও সাপের বাচ্চাগলোকে নিয়ে চলে আসতে থাকেন। পথিমধ্যে কচাকাটার গাবতলা বাজারে পৌঁছলে এলাকাবাসী সাপটিকে দেখতে চান। উল্লেখ্য যে- সাপুড়ে মোজাহার আলী প্রায় দুইযগ থেকে ভাতের পাশাপাশি জীবন্ত পোকামাকড় সাপ ব্যাঙ্গ ইত্যাদি খেয়ে বেঁচে থাকেন। এর সূত্র ধরে মজাহার আলীকে ভারাক্রান্ত হৃদয়ে রাগে ক্ষোভে বয়েজ উদ্দিনকে ছোবল মারা বিষধর সাপটিকেও জীবন্ত খাওয়া অনুরোধ করে এলাকাবাসী। তাদের কথা ধরে সাপ খেকো সাপুড়ে মজাহার আলী গাবতলা বাজারে সহস্রাধিক মানুষের সামনে বয়েজ উদ্দিনকে ছোবল দিয়ে প্রাণ কেড়ে নেয়া বিষধর জীবন্ত সাপটিকে কামড়িয়ে চিবিয়ে তার রক্ত বিষ পান করে আস্ত সাপটিকে খেয়ে ফেলেন। অপরদিকে মৃত সাপুড়ে বয়েজ উদ্দিনকে দাফনের আগেই যেন মৃত্যুর বদলে মৃত্যুর প্রতিশোধ নেয়ায় সাপখেকো মজাহার আলীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাবাসী।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর