সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

মা ও ৬ মাসের যমজ দুই শিশু হাজতে আটকের পর, ওসি প্রত্যাহার 

Reporter Name / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান, ময়মনসিংহঃ

ময়মনসিংহে একটি ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে যা ৬ মাসের যমজ দুই শিশুসহ মা কে থানা হাজতে আটকে রাখার ঘটনায় জেলার নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

 

জানা গেছে, সোমবার (২৮ জুলাই) অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বিষয়টি নিশ্চিত করে জনকণ্ঠকে বলেন, সকালে তাকে ময়মনসিংহ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

 

পুলিশ সূত্র জানা যায়, কিছুদিন ধরেই নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায়। এর মধ্যে ৬ মাসের দুই শিশুসহ মাকে থানা হাজতে আটকে রাখেন তিনি। অন্যদিকে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নিহতের বাবা মামলা করতে না চাইলেও তাকে থানায় ডেকে নিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখেন। এ কারণে নিহত ছেলের জানাজা পড়তে পারেননি ওই বাবা।

উল্লেখ্য, গত (৯ জুলাই) নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামের মো. বায়ো জিদের স্ত্রী নিশিদ আক্তারকে গভীর রাতে কোনোরকম যাচাই-বাছাই ছাড়াই আটক করা হয়। ওই সময় ওই গৃহবধূ ৬ মাসের শিশুদের নিয়ে যেতে না চাইলেও জোর করে থানায় নিয়ে হাজতে আটকে রাখা হয়।

 

পরদিন দুই শিশু সন্তানসহ ওই নারীর ছবি তুলে থানার নিজস্ব ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে ময়মনসিংহ পুলিশ সুপার তদন্তে সত্যতা পেয়ে ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর