রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

তাড়াশে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদককে জড়িয়ে মিথ্যা চাঁদা দাবীর অভিযোগ প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

ফিরোজ আল আমিন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে বিভিন্ন সরকারী দপ্তরে, পত্রিকায় মিথ্যা, উদ্দেশ্য প্রনোদিত ও বানোয়াট সংবাদের প্রতিবাদে মাধাইনগর ইউনিয়ন বিএনপি ও সনগই দিঘী পুকুরের সুফলভোগী আদিবাসী সদস্যদের আয়োজনে প্রতিবাদ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে উপজেলা মাধাইনগর ইউনিয়নের সনগই পুকুর পাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মাধাইনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আমিন, কৃষি বিষয়ক সম্পাদক আবুল বাশার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাকিব, যুবদলের আহ্বায়ক এনামুল হক, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর মাসুদ, সংগই দীঘি পুকুরের সুফলভোগী দলের সভাপতি কার্তীক চন্দ্র বসাক প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ জুলাই প্রথম আলো সহ বিভিন্ন জাতীয় ও অনলাইন ভার্সনে উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের নামে সংবাদ প্রকাশ করে যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। অধ্যাপক আমিনুল রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ওই ষড়যন্ত্র মূলক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। টুটুলের বিরুদ্ধে দায়ের করা ওই মিথ্যা অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করার জোড় দাবী জানান তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর