সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্বে দিয়েছেন শফিউল বারী বাবু : রাজিব আহসান

Reporter Name / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

 

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলের দুঃসময়ে বিএনপির আন্দোলন সংগ্রামে যখন কেউ ছিলো না তখন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাবু ভাই।জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও  স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

 

 

 

তিনি আরো বলেন শফিউল বারী বাবু শুধু একজন নেতা ছিলেন না তিনি ছিলেন আমাদের আদর্শ আমাদের শিক্ষক। রাজনৈতিক প্রজ্ঞাবান ও বিচক্ষণ  বাবু ভাইয়ের আদর্শ বুকে নিয়ে আমাদের রাজনীতি করা উচিত তাহলেই দেশ ও দল উপকৃত হবে। তার নেতৃত্বের  অবদান বিএনপি পরিবার কখনো ভুলবে না।

 

 

 

 

 

‎লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সোমবার সকাল দশটায় রামগতি উপজেলার বাবুর নিজ এলাকার হাজী আমজাদ মিয়া জামে মসজিদ প্রাঙ্গণে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

‎লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায়।  এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী,চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন ভূলু সহ বিভিন্ন জেলায় নেতৃবৃন্দ।

 

 

 

 

 

‎এছাড়াও উপস্থিত ছিলেন রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হান্নান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন। কমলনগর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সেলিম, সদস্য সচিব গিয়াস উদ্দিন সহ কেন্দ্রীয়, বিভিন্ন জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

 

 

 

 

‎জানা যায়, ২০২০ সালের এই দিনে মাত্র ৪৯ বছর বয়সে মারা যান তুখোড় রাজনীতিবীদ ও অন্যতম নেতা শফিউল বারী বাবু। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নে।তিনি  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্ষিয়ান এ রাজনীতিবিদ ফ্যাসিস্ট সরকারের সময় শতাধিক মামলায়  অসংখ্যবার কারাবরণ করছেন ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর