বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

সিরাজগঞ্জে চাঁদাবাজকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা 

Reporter Name / ১৪৯ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

 

কাগজ ডেক্স:

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে ঠিকাদারদের কাছে চাঁদাবাজির সময় চরমপন্থি দলের সদস্য মো. মানিক ওরফে কালা মানিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।সোমবার (২৮ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মানিক বেলকুচি উপজেলার চক বয়রা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।সিরাজগঞ্জ ইকোনমিক জোনের জেনারেল ম্যানেজার প্রকৌশলী কামাল হোসেন বলেন, কালা মানিক ইকোনমিক জোনের ঠিকাদারদের কাছে চাঁদা দাবি করছিল। স্থানীয়রা তাকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে।সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক রতন বলেন, চাঁদাবাজির সময় কালা মানিককে আটক করে গণধোলাই দেয় জনতা। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কালা মানিককে আটকের পর তার শরীর তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, কালা মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি আইনে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর