শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুষ্টিয়ায় ছাত্রাবাস চালুর দাবিতে শিবিরের স্মারকলিপি

Reporter Name / ২১১ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়া সরকারি কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রাবাস চালুর দাবিতে অধ্যক্ষের নিকট ছাত্রশিবির স্মারক লিপি প্রদান করেছেন।

 

রোববার (২৭জুলাই) দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ রুহুল আমীনের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন কুষ্টিয়া সরকারী কলেজ শিবিরের নেতার্মীরা।

 

 

গত ১৫ জুলাই রাতে ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত ছাত্রদের সাথে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে হঠাৎ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনার পর কলেজ প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে, ফলে ১৬ জুলাই রাতের মধ্যেই শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগে বাধ্য করা হয়। বর্তমানে বহু শিক্ষার্থী আশ্রয় ও খাদ্যসংকটে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, আবাসনের প্রধান ভরসা হওয়া সত্ত্বেও ছাত্রাবাস বন্ধের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি না থাকায় তারা শিক্ষা কার্যক্রমে মনোযোগ হারাচ্ছে। একদিকে বাসা ভাড়া ও খরচ বহনের সামর্থ্য নেই, অন্যদিকে অনিশ্চয়তা ও মানসিক চাপও বাড়ছে।

স্মারকলিপিতে তারা কলেজ প্রশাসনের প্রতি তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণপূর্বক নিরীহ শিক্ষার্থীদের হোস্টেল পুনরায় খুলে দেওয়া, পুরাতন পরিত্যক্ত হোস্টেল ভেঙে বহিরাগতদের অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করা, নতুন ছাত্রাবাস নির্মাণের মাধ্যমে দূর-দূরান্ত থেকে আগত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা।

শিক্ষার্থীরা বলেন, হোস্টেল বন্ধের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে সময়োপযোগী হলেও পুনরায় চালুর ব্যাপারে অনিশ্চয়তা সৃষ্টি অনভিপ্রেত। তারা আগস্ট মাসের প্রথম সপ্তাহের (১-৭ আগস্ট) মধ্যে ছাত্রাবাস চালুর জোর দাবি জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি ও কুষ্টিয়া শহর শাখার এইচআরডি ও মিডিয়া সম্পাদক সাব্বির হোসেন, সরকারি কলেজ শিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি ওয়াশকুরুনি ফারাবিসহ কলেজের অন্যান্য নেতৃবৃন্দ।

শিক্ষার্থীদের এ দাবিকে ঘিরে কলেজজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, ছাত্রদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে হলে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর