শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

আফাল উদ্দিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৯ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

 

 

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় অলিদহ বাংলা বাজার ফুটবল টুর্নামেন্ট কমিটি কর্তৃক আয়োজিত

আফাল উদ্দিন ফুটবল টুর্নামেন্ট-২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৬ জুলাই) বিকেলে অলিদহ বাংলা বাজার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বজলুল করিম তালুকদার এর পরিচালনায় হাফিজুর রহমান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অত্র গ্রামের কৃতি সন্তান তরুণ প্রজন্মের আইডল সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এড. জাকারিয়া ইসলাম সাগর।

 

এ সময় ডেপুটি এটর্নী জেনারেল আসাদ উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা অনেকেই জানান, অলিদহ বাংলা বাজার মাঠে দীর্ঘদিন পর এমন একটি আয়োজনে আমরা খুব খুশি হয়েছি। আগামী দিনে এর চেয়ে বড় পরিসরে খেলার আয়োজন করার আশা ব্যক্ত করছি।

 

এ বিষয়ে প্রবাসী আফাল উদ্দিন জানান,গ্রামের যুবকদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং তাদের খেলাধুলার প্রতি আগ্রহী বাড়াতে এ বছর ছোট করে আয়োজন করেছি। তবে গ্রামের মানুষের এই খেলা উপভোগ করতে দেখে আমরা স্বার্থক,তাই আগামীতে আমরা বড় পরিসরে আয়োজন করার আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ।

 

এড.জাকারিয়া ইসলাম সাগর জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আরও বড় পরিসরে আবারও এ খেলার আয়োজন করবো ইনশাআল্লাহ।

 

ফাইনাল ফুটবল টুর্নামেন্টে হাজীপাড়া ইয়াং স্টার ক্লাব ২-০ গোলে মা হোমিও হল খেলোয়াড় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি এলইডি ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি টেবিল ফ্যান। খেলায় অংশ গ্রহণকারী সকল দলের এবং খেলোয়াড়দের জন্য ক্রেস্ট,মেডেল সহ বিভিন্ন ধরণের পুরস্কার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর