শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

নবাগত ইউএনও’র বরণ ও সহকারী কমিশনার (ভূমি)র বিদায় সংবর্ধনা লংগদু প্রেসক্লাব ও ক্রীড়া সংস্থার

Reporter Name / ২১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে উপজেলা প্রেসক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বরণ ও সহকারী কমিশনার (ভূমি)র বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

১৭ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় লংগদু উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর বরণ ও সহকারী কমিশনার (ভূমি)’র বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ কফিল উদ্দিন মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও লংগদু উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ এবং লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন লংগদু উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোঃ এখলাস মিয়া খান।

এসময়ে লংগদু উপজেলা প্রেসক্লাবের ভবন নির্মাণ ও জমি সংক্রান্ত বিষয়ে এবং খেলাধুলা সহ উপজেলার বিভিন্ন বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।

 

এসময়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, লংগদু উপজেলা যোগদান করে এলাকার পরিবেশ দেখে খুবই ভালো লেগেছে, আমার একার পক্ষে কোন কিছুই করা সম্ভব নয়। তিনি লংগদু উপজেলা বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি সকলের সহযোগিতা কামনা করেন এবং লংগদু প্রেসক্লাবের ভবন নির্মাণ ও জমি সংক্রান্ত বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর