শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

সিরাজগঞ্জে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি, সন্তান নষ্ট হওয়ায় মামলা

Reporter Name / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের সলঙ্গায় যৌতুকের জন্য মোছা. সাথী খাতুন (২০) নামে এক গর্ভবতী নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী সাগর আহম্মেদের বিরুদ্ধে। সোমবার (১৪ জুলাই) ভুক্তভোগী সাথী সলঙ্গা থানায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।অভিযুক্ত অপর দুই ব্যক্তি হলেন, সাগরের বাবা আব্দুল আজিজ ও মা নূরজাহান বেগম। খোঁজ নিয়ে জানা গেছে , প্রায় চার বছর আগে তিন লাখ টাকা কাবিনে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান আকন্দের মেয়ে মোছা. সাথী খাতুনের সাথে একই গ্রামের আব্দুল আজিজের ছেলে সাগর আহম্মেদের বিয়ে হয়। শুরুতে সংসার ভালোই চলছিল। তবে সম্প্রতি সাগর আহম্মেদ তার বাবা-মায়ের প্ররোচনায় বিদেশে যাওয়ার উদ্দেশ্যে স্ত্রী সাথী খাতুনের কাছে ৪ লাখ টাকা যৌতুক দাবি করে। সাথী খাতুন যৌতুক দিতে রাজি না হলে তার উপর চলতে থাকে শারীরিক নির্যাতন। এক পর্যায়ে সাগর তাকে তালাক দেওয়ার হুমকি দেয় এবং অন্য নারীকে বিয়ে করার কথাও জানায়।এরই জের ধরে গত (৮ জুলাই) কথাকাটাকাটির এক পর্যায়ে সাগর আহম্মেদ সাথীর পেটে লাথি মারে এবং তাকে বিছানা থেকে ফেলে দেয়।পেটে সন্তান থাকায় সাথী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি জানান, তিন মাসের গর্ভবতী সাথীর গর্ভে থাকা সন্তানটি নষ্ট হয়ে গেছে। চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ করেন সাথী খাতুন। সাথী খাতুন বলেন, সাগর যৌতুকের জন্য আমাকে অমানবিক নির্যাতন করতো। সাগর আমার পেটে লাথি মেরে আমার তিন মাসের সন্তান নষ্ট করে দিয়েছে। আমার স্বামীর একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। সন্তান নষ্ট করায় ১৪ জুলাই থানায় অভিযোগ করেছি।সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “যৌতুকের দাবিতে গৃহবধূর গর্ভের সন্তান নষ্ট করার ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর