শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

সিরাজগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার দায়ে সৎ মা আটক 

Reporter Name / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

 

 

চলনবিল প্রতিনিধি

 

সিরাজগঞ্জের কামারখন্দে চাঞ্চল্যকর ৭ বছর বয়সী শিশুকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় সৎ মা রুবি খাতুনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার কুটিরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে রবিবার দুপুরে শিশু হাজেরা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দি করে পালিয়ে যান সৎ মা রুবি খাতুন।হত্যার বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির বাবা হারুনর রশিদ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে , রবিবার দুপুর ১২টার দিকে শিশু হাজেরা খাতুনকে তার দাদা মোজদার আলী খোঁজাখুঁজি করেন। এসময় তার সৎ মা রুবি খাতুনকেও খুঁজে পাননি তিনি। পরে সন্ধ্যা সাতটার দিকে রুবির দুই জমজ ছেলে তাদের মা কর্তৃক হাজেরাকে মেরে ফেলার বিষয়টি দাদাকে জানায়। তখন মোজদার আলী দেখেন ঘরের খাটের নিচে শিশুটিকে বস্তাবন্দি করে রাখা হয়েছে। পরে তার চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন এগিয়ে এসে বস্তা খুলে হাজেরার মরদেহ দেখতে পায়।জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, ওই শিশু হত্যার ঘটনায় সৎ মাকে গ্রেফতার করে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর