রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

কুষ্টিয়া মেয়ে হত্যার অভিযোগে বাবা আটক

Reporter Name / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

কুষ্টিয়া মেয়ে হত্যার অভিযোগে বাবাকে পুলিশ আটক করেছে।জেলার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে মেয়ে আইনুন নাহার আনিতা (২৬) নামে এক তরুণীকে হত্যার অভিযোগে তার বাবা আমির হোসেন বেপারীকে আটক করেছে পুলিশ।

 

এ ঘটনায় মেয়ের মা তাসলিমা খাতুন বাদী হয়ে তার স্বামীকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা করেছেন।

 

সোমবার দুপুরের পর গ্রেফতার আমির হোসেনকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়।

 

এলাকাবাসী ও ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, আনিতা তার দ্বিতীয় স্বামী মহিনের সঙ্গে পারিবারিক কলহের জেরে বিগত তিন মাস ধরে বাবার বাড়িতে থাকতেন। কিন্তু হঠাৎ আনিতা গত ১২ জুলাই মহিনের সংসারে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আমির হোসেন। রাগের বশে মেয়ের ব্যবহৃত ওড়না তার গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে মেয়ের মা তাসলিমা খাতুন বাদী হয়ে আনিতার বাবা অর্থাৎ তার স্বামী আমির হোসেনকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন।

 

তাসলিমা খাতুন বলেন, আমি আমার মেয়ের আড়াই বছরের বাচ্চাকে নিয়ে বাইরে গিয়েছিলাম। মাগরিববের নামাজের ঠিক আগ মুহূর্তে বাড়িতে এসে আনিতাকে ডাকতে থাকি। পরবর্তীতে রুমে গিয়ে দেখি ওড়না প্যাচানো অবস্থায় আমার মেয়ের নিথর দেহ বিছানার ওপর পড়ে আছে।

 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল রব তালুকদার বলেন, আমির হোসেন ব্যাপারীকে তার মেয়ে আইনুন নাহার আনিতাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর মা নিজে বাদী হয়ে ৩০২ ধারায় তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর