শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কৃতিত্বপূর্ণ কাজে স্বীকৃতি পেলেন যে সকল অফিসার

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

 

শিবলী সাদিক খানঃ

 

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) জুন/২০২৫ মাসের এই সভা হয়।

পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সভাপতিত্বে কল্যাণ সভায় জুন/২০২৫ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সার্কেল অফিসার, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল মনতোষ বিশ্বাস। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, শ্রেষ্ঠ এসআই ভালুকা মডেল থানার এসআই মোশারফ হোসেন,

শ্রেষ্ঠ এএসআই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার নান্দাইল মডেল থানার এএসআই মোঃ রেজাউল করিম, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ডিবির এসআই তোয়াবুল ইসলাম খান, শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার নান্দাইল মডেল থানার এসআই মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার সদর ট্রাফিক জোনের টিএসআই এনামুল হক।

এছাড়া কল্যাণ সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কল্যাণ সভায় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুন/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সভাপতিত্বে সভা হয়।

অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর