শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

তাড়াশে ইউপি প্যানেল চেয়ারম্যানকে গণসংবর্ধনা

Reporter Name / ১৮২ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্যানেল-১ মো. নাজির উদ্দিনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। তালম ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ ওই সংবর্ধনার আয়োজন করেন। এ সময় বিভিন্ন সংগঠন থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রবিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান প্যানেল-১ মো. নাজির উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি অধ্যাপক আব্দুর রহিম।

উক্ত সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি তালম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ছোহরাব হোসেন, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, অধ্যক্ষ আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন প্রমূখ।

 

এ সময় প্যানেল- ১ চেয়ারম্যান মো. নাজির উদ্দিন বলেন, তালম ইউনিয়নে কোন দূর্নীতির স্থান নাই। আপনারা আমার পাশে থেকে আমাকে সাহায্য করলে তালম ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করা সম্ভব। তাই আপনাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর